বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ৫নং চিরাম বিট, বারহাট্টা থানা এর উদ্যোগে চিরাম ইউনিয়ন পরিষদে প্রাঙ্গণে শুক্রবার বিকালে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ কমল।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চিরাম বিটের বিট অফিসার এস আই মেহেদী হাসান, চিরাম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম তার স্বাগত বক্তব্যে চিরাম ইউনিয়নের মোট ২৯টি গ্রামের মধ্যে ০৮টি গ্রামে ২৯ জন মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করেন এবং অবশিষ্ট ২১টি গ্রাম কোন মাদক ব্যবসায়ী পাওয়া যায় নাই মর্মে জানান। প্রাপ্ত মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে অংশীজনদের সর্বাত্মক সহযোগিতার আহবান করেন।
বক্তারা তাদের বক্তব্যে প্রকাশিত তালিকায় তাদের নিজ আত্মীয়-স্বজনের নাম আছে উল্লেখ করে মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত