ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থী উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ৩:৫৫

মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি মহিলা মাদরাসা থেকে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীকে ১৪দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। তথ্য প্রযুক্তি সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার (১৮ জুলাই) সকালে ঢাকার সাভার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ২শিক্ষার্থী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ‘জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা’র আবাসিক শাখায় পড়ত। গত ৩ জুলাই দুপুরে ব্যক্তিগত পরিচয় গোপন করে ও সাময়িকভাবে বাইরে যাওয়ার কথা বলে তারা মাদ্রাসা থেকে বের হয়। এরপর তারা আর মাদ্রাসায় বা নিজ বাড়িতে ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পরিবার। এরপর পুলিশ তথ্য প্রযুক্তি সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর সাভার এলাকা থেকে নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধার করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, দীর্ঘ চেষ্টার পর ২ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ