অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, বৃক্ষরোপণে কারও কোনো ক্ষতি নেই বরং জনগণ, সরকার এবং দেশ সবারই লাভ। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেনের যোগান বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
প্রতিমন্ত্রী শনিবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এইসব কথা বলেন।
তিনি বলেন, সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে নার্সারি মালিকদের এখন থেকেই উন্নতমানের চারা উৎপাদনে উদ্যোগী হতে হবে, যাতে প্রয়োজনীয় চারা সরবরাহ করা সম্ভব হয়। এতে একদিকে যেমন তাদের ব্যবসার প্রসার ঘটবে, অন্যদিকে দেশেরও উপকার হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অধিক মূল্যবান বৃক্ষের চারা উৎপাদন ও রোপণে গুরুত্ব দিতে হবে। মানুষ গাছ লাগিয়ে ভবিষ্যতে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। তাই পরিকল্পিতভাবে মূল্যবান ও মানসম্মত গাছের চারা উৎপাদন এবং রোপণে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, বর্তমানে অনেক শহরে পরিবেশ দূষণ ও অক্সিজেনের সংকটের কথা শোনা যায়। বেশি বেশি গাছ লাগালে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং মানুষ পর্যাপ্ত অক্সিজেন পাবে। শেষে তিনি আশা প্রকাশ করেন, দেশব্যাপী প্রতিবছর পাঁচ কোটি গাছ রোপণের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনে প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বন বিভাগের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পূর্বে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন এবং বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত