মোহনগঞ্জে মন্দিরে মন্দিরে বৃক্ষরোপণ
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনার মোহনগঞ্জে ৭টি মন্দির ও মহাশ্মশানঘাটে বৃক্ষরোপণ করা হয়।
বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ মোহনগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে পৌর মহাশ্মশানঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন। পরিবেশের ভারসাম্য রক্ষা,সবুজায়ন বৃদ্ধি এবং শ্মশানঘাট ও বিভিন্ন মন্দিরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
পরে মাইলোড়াসহ রামকৃষ্ণ মঠ মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দিরেও এ কমর্সূচি পালন করা হয়। উক্ত অনুষ্টানে রামকৃষ্ণ মঠ মিশন সভাপতি অমল চন্দ্র সরকার, সম্পাদক কমল রায়, মহা শ্মশানঘাট কমিটির সভাপতি ডাক্তার গৌতম রায়, সম্পাদক বিলাশ বণিক, নিবারণ সাহা নান্টু,মিহির গোস্বামী, বিপ্লব রায়,বিকাশ দাশসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহবান জানান তিনি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত