ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ৩:৫৯

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মোবাইলফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে সাপমরা খালে পড়ে নিখোঁজ হন আহাদ নূর (২৬)। দুই দিন পর গতকাল শুক্রবার সকালে খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আহাদ নূর মোহনগঞ্জ উপজেলার মাঘান (মাইজহাটি) গ্রামের কাঁচা মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামে বসবাস করতেন। কয়েক দিন আগে তিনি চাচা কালা মিয়ার বাড়িতে বেড়াতে মোহনগঞ্জে এসেছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত গভীর রাতে মাঘান গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাপমরা খালের পাড়ে বসে মোবাইলফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন আহাদ। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। সাঁতার না জানায় তিনি আর তীরে ফিরতে পারেননি।

পরদিন সকাল থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরে শুক্রবার সকালে স্থানীয় লোকজন খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সেটি ভেসে ওঠে।

মাঘান-সিয়াধার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম মাসুদ বলেন, `খালের পাড়েই আহাদের চাচার বাড়ি। গত বুধবার রাতে খালের কিনারায় বসে মোবাইলফোনে আর্জেন্টিনার খেলা দেখছিল আহাদ। হয়তো অসাবধানতাবশত খালে পড়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। এখন খালে অনেক পানি, খালের ওই অংশটিও অনেক গভীর। আহাদ সাঁতার জানতো না বলে জানিয়েছে পরিবারের লোকজন। আহাদের মা-বাবা ও স্ত্রীসহ পরিবারের লোকজন জানিয়েছে, এ বিষয়ে কারো প্রতি তাদের কোন অভিযোগ নেই। তার সাথে কারো শত্রুতাও নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন জানিয়েছেন।'

পরিবারের বরাত দিয়ে ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, `ধারণা করা হচ্ছে- মোবাইলে খেলা দেখতে গিয়ে খালের পাড় থেকে পানিতে পড়ে যান আহাদ। তিনি সাঁতার জানতেন না। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর মরদেহ পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়