নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন ব্র্যান্ডের ১৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জুলাই ২০২৬) ভোরে নালিতাবাড়ী থানার সাধারণ ডায়েরির আলোকে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার হাতিপাগার এলাকায় জনৈক শাহিন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে আক্তার মিয়ার খালি ভিটার সামনে পাকা সড়কে কয়েকজন চোরাকারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
নালিতাবাড়ী থানার এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হলেও অজ্ঞাতনামা আরও দুইজন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে লাল মিয়া (৪৫) এবং কালীনগর গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে মো. ইসরাফিল (৪০)। উভয়ের বাড়ি নালিতাবাড়ী উপজেলায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে মোট ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল রয়্যাল গ্রিন, আইকনিক হোয়াইট ও রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের বিভিন্ন আকারের বোতল। জব্দকৃত মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া জব্দ করা অটোরিকশাটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত