কবিরহাটে বিএনপি নেতা ফারুক হত্যায় জড়িত আকারের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন
নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রকাশ্যে মাদকসেবনের জোর প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ মেস্ত্রী নামে এক বিএনপি নেতাকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত আরশাদ হোসেন আকারের ফাঁসির দাবি এবং এলাকার চিহ্নিত সকল মাদকসেবী ও কারবারিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (১৮ জুলাই) সকালে নোয়াখালীর কবিরহাট-সোনাপুর সড়কের তেঁতুলতলা বাজারে স্থানীয় সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নিয়ে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কবিরহাটের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদককারবারীদের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এলাকাকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় বক্তারা সমাজ রক্ষায় মাদকসেবনের প্রতিবাদ করায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. ফারুক ওরফে শহীদ মেস্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার তীব্র নিন্দা জানিয়ে খুনি আকঁাসহ এই ঘটনার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং স্থানীয় তেঁতুলতলা বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো. ফারুক ওরফে শহীদ মেস্ত্রীর সাথে মাদক নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একই গ্রামের মনু মুন্সি বাড়ির আমিন উল্যার মাদকাসক্ত ছেলে আরশাদ ওরফে আকা ধারালো ছুরি দিয়ে ফারুকের বুকে ও শরীরে উপর্যুপরি আঘাত করে। ঘটনার পরপরই স্থানীয়রা খুনি আরশাদ ওরফে আকাসহ একই এলাকার দুলালের ছেলে মো. সাজ্জাদ হোসেন আকাশকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে কবিরহাট থানা পুলিশে সোপর্দ করে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত