খালিয়াজুরীতে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, আহত ১
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে দলের সিনিয়র সদস্যসচিব ও খালিয়াজুরী উপজেলা এনসিপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মিন্টু আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদরে একটি হোটেলে প্রবেশের সময় এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন এনসিপি নেতারা।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচীর প্রস্তুতির অংশ হিসেবে এনসিপির নেতারা খালিয়াজুরী ভূমি অফিসসংলগ্ন মাঠ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে খাবার খাওয়ার জন্য স্থানীয় একটি হোটেলে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।
আহত মুশফিকুর রহমান মিন্টু বলেন, “২৪ জুলাইয়ের কর্মসূচির জন্য স্থান নির্বাচন শেষে আমরা হোটেলে প্রবেশ করছিলাম। এ সময় এক ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় আমার হাত ও মাথায় আঘাত লাগে।”
হামলাকারীকে শনাক্ত করতে পেরেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “লোকটিকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তবে সামনে দেখলে চিনতে পারব। তার মুখে দাঁড়ি ছিল এবং গায়ে গেঞ্জি পরা ছিল।”
হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এনসিপির নেতাকর্মীরা।
বর্তমানে মুশফিকুর রহমান মিন্টু নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, নেত্রকোণা জেলা এনসিপির নেতা মো. ফাহিম রহমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, “ফোনে বিষয়টি জানতে পেরেছি। সে সময় আমি অফিসিয়াল কাজে লেপসিয়া এলাকায় ছিলাম। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী