লামায় বন্যাত্বদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ
বান্দরবান পার্বত্য জেলার বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বান্দরবান জেলা পরিষদের বাস্তবায়নে এই ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
১৮ জুলাই (শনিবার) সকাল ১১টার দিকে লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় বন্যার্তদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মহিলা সদস্যা খুরশিদা ইসহাক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এবং পুনর্বাসনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদ যৌথভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে বক্তারা আশ্বস্ত করেন।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied