টঙ্গীতে শিশু ধর্ষণের অভিযোগ: আসামি গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৭ জুলাই) রাত ৮ ঘটিকায় টঙ্গীর মিলগেট এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের অনুরোধে প্রায় দেড় ঘণ্টা পর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১২ জুলাই সন্ধ্যায় স্থানীয় এক ব্যবসায়ী বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব শিশুটিকে ধর্ষণ করেন। ঘটনার পর কাউকে বিষয়টি না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয়। পরদিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে মায়ের কাছে ঘটনাটি জানায়।
পরিবারের দাবি, পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে এবং ভুক্তভোগী পরিবারকে থানায় নিয়ে যায়। তবে সে সময় মামলা গ্রহণে গড়িমসি করেন পুলিশ । পরবর্তীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বৃহস্পতিবার এ ঘটনায় মামলা দায়ের করা হয়। ভুক্তভোগী শিশুর বাবা আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কারণে প্রথমদিকে মামলা গ্রহণে জটিলতা সৃষ্টি হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, স্থানীয়দের হাতে আটক হওয়া অভিযুক্ত বিপ্লবকে সিমা ও ফারুক দম্পতির সহযোগিতায় ছেড়ে দেওয়া হয় । তিনি অভিযুক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক ইমানুর রহমান বলেন, ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।তবে মামলা গ্রহণে বিলম্ব বা গাফিলতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied