ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

‎আইনশৃঙ্খলা রক্ষায় জোরারগঞ্জ থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২৬ বিকাল ৫:৮

‎মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং প্রতিরোধে ও আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বাড়াতে জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন ও ইছাখালী ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। এসময় বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ‎সভায় (ওসি) আব্দুল হালিম বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। ‎এছাড়া চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং  পুলিশকে তথ্য দিয়ে সহায়তা প্রদান অনুরোধ জানান তিনি।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়