ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় বন্যা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর স্থায়ী পরিকল্পনা


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২৬ বিকাল ৫:৯

বছরের পর বছর বন্যার দুর্ভোগে জর্জরিত কক্সবাজারের পেকুয়াবাসীর জন্য স্বস্তির বার্তা দিল সরকার। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, অচল স্লুইসগেট সংস্কার, খাল-নদী পুনঃখনন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৮ জুলাই) আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বন্যাদুর্গত মানুষের সহায়তা কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, পেকুয়ার মানুষকে আর বারবার বন্যার দুর্ভোগে পড়তে হবে না। স্থায়ী সমাধানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের জন্য ঘর নির্মাণ ও গৃহস্থালি সামগ্রী বিতরণ, বিভিন্ন এলাকার বেড়িবাঁধ ও স্লুইসগেট পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ জরিপের কাজ চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশাপাশি কৃষক, মৎস্যচাষি, লবণচাষি ও পশুপালনকারীদেরও সহায়তার আওতায় আনা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও অন্যান্য অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে।

পূর্ব মেহেরনামা এলাকায় ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন শেষে তিনি বলেন, সব বেড়িবাঁধ টেকসইভাবে পুনর্নির্মাণ করা হবে। পুরোনো স্লুইসগেট সংস্কারের পাশাপাশি প্রয়োজনে নতুন স্লুইসগেট নির্মাণ করা হবে, যাতে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত হয় এবং লবণাক্ত পানির অনিয়ন্ত্রিত প্রবেশ রোধ করা যায়।

তিনি আরও বলেন, স্লুইসগেটের লিজ বা ইজারা ব্যবস্থা বাতিল করা হবে। পাশাপাশি খাল-নদী পুনঃখনন, দখলমুক্তকরণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ত্রাণ বিতরণকালে তিনি বলেন, কারও কাছে কার্ড আছে কি নেই, সেটি মুখ্য নয়। প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। শিলখালী ও টৈটং ইউনিয়নে তিনি পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে জানান, বাস্তুচ্যুত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

বহুল প্রতীক্ষিত ছনুয়া-রাজাখালী সেতু নির্মাণের বিষয়েও আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে সরকার দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে। এদিন মগনামা, রাজাখালী, উজানটিয়া এবং পরে নবগঠিত মাতামুহুরি উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও স্লুইসগেট পরিদর্শন করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, থানা পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়