ভূরুঙ্গামারীতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর বাজারে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের সাধারণ ক্রেতারা। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার সদর বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজিই আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি সংগ্রহে সমস্যা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন ৮০ টাকা দরে করলা ৮০ টাকা, বইকচু ৫০ টাকা, ঝিংঙ্গা ৬০ টাকা, লাউ ৫০ টাকা পিচ,কাঁকরোল ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০ টাকা, আলু ৩৫ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি পানি কুমড়া বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা জানান, কয়েক দিনের ব্যবধানে সবজির দাম অনেক বেড়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের পাশাপাশি সবজির দামও বৃদ্ধি পাওয়ায় সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তারা দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। অন্যদিকে, সবজি বিক্রেতারা জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকরা ঠিকমতো জমি থেকে সবজি তুলতে পারছেন না। অনেক ক্ষেতেই বৃষ্টির পানিতে ফসলের ক্ষতি হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং সরবরাহ বাড়লে সবজির দামও কমে আসবে বলে তারা আশা করছেন। স্থানীয়দের মতে, বর্ষাকালে প্রায় প্রতি বছরই সবজির বাজারে এমন অস্থিরতা দেখা যায়। তবে এবার কাঁচা মরিচসহ কয়েকটি সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে। বাজার তদারকি জোরদার এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত