ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

দুর্যোগে মানুষের পাশে বিএনপি, চলবে পুনর্বাসন কার্যক্রমও- পটিয়ার এমপি এনাম


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২৬ বিকাল ৫:৩২

চট্টগ্রামের পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। এ সময় তিনি বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর বিএনপির সরকার। অতীতে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা গেলেও এবার কেউ সিন্ডিকেট করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে উপজেলা বিএনপি নেতা ও ব্যবসায়ী ইসমাইল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, সরকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কসহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো পর্যায়ক্রমে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার বাইরে রাখা হবে না। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনগণের সহযোগিতায় দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, শফিকুল আলম, মঈনুল আলম ছোটন, দক্ষিণ জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান, বিএনপি নেতা সাইফুদ্দীন আহমদ, সাবেক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান, শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, ইউসুফ রশিদী বেলাল, উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণ শেষে এমপি এনামুল হক এনাম শোভনদণ্ডী ইউনিয়নের কালিয়াইশ, হিলচিয়া, হাওয়াখানা ও আরাফা করিম স্কুল প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। আলহাজ মরহুম আহমদ শফি সওদাগরের পরিবারের উদ্যোগে এবং জেলা বিএনপি নেতা মোরশেদ শফি হিরু ও আলহাজ মাহফুজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহফুজুর রহমানের যৌথ ব্যবস্থাপনায় এ কর্মসূচি পরিচালিত হয়।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন