গাজীপুরে ইছালী-পূবাইল কলেজগেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরে ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী, সরু এবং খানাখন্দে ভরা এই সড়কে সাধারণ মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাতেন। বর্ষাকালে রাস্তায় জমে থাকা কাদা আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে স্থানীয়দের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এছাড়া সরু সড়কের কারণে নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ছিল নিত্যদিনের ঘটনা। নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে পূবাইল, পূর্বাচল, কালীগঞ্জ ও ঘোড়াশাল এলাকার কয়েক লাখ মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং গাজীপুর শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্য ভাবে সহজ ও দ্রুততর হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, এই সড়কটি এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভিত্তি। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হওয়ার ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিনিয়োগের অপার সম্ভাবনা সৃষ্টি হবে, যা সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার কাজের গুণগত মান বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আধুনিক ও টেকসই মান নিশ্চিত করেই সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ তদারকি বজায় রাখবে।
উদ্বোধন অনুষ্ঠানে পূবাইল থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষিত এই উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পরিবহন চালকদের মাঝে ব্যাপক স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে। যোগাযোগ ব্যবস্থার এই আমূল পরিবর্তন পূবাইল–জয়দেবপুর অঞ্চলের শিল্প ও অর্থনৈতিক খাতের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের ‘বিভিন্ন জোনের প্রধান সংযোগ রাস্তা প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। নির্মাণকারী প্রতিষ্ঠান কেই-বি এন্ড সি (জেভি) সড়কটি প্রশস্ত করার পাশাপাশি বিটুমিনাস ও আরসিসি ঢালাইয়ের মাধ্যমে টেকসই সড়ক, নর্দমা এবং আধুনিক ফুটপাত নির্মাণ করবে। জয়দেবপুরের বাঙ্গালগাছ থেকে ইছালী ব্রিজ পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। নতুন করে ইছালী থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত কাজ শুরুর মাধ্যমে পুরো জয়দেবপুর–পূবাইল সড়কটি একটি আধুনিক ও নিরাপদ যোগাযোগ করিডোরে রূপান্তরিত হতে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ