শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, টয়লেট, হাসপাতাল চত্বর ও রোগীসেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। পরিদর্শনের সময় হাসপাতালের কয়েকটি স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গুর ঝুঁকি তৈরি করতে পারে এমন অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন তিনি।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী পরিচালিত এ পরিদর্শনে সিভিল সার্জন হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন।
চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে রোগীদের মতামতও শোনেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের একটি টয়লেটের অস্বাস্থ্যকর পরিবেশ, ভবনের পেছনে আবর্জনা জমে থাকা এবং বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার ঘাটতি তাঁর নজরে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত এসব সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হাসপাতালের কর্মচারীরা তাৎক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, “বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। তাই হাসপাতাল চত্বর ও ওয়ার্ডের ভেতর-বাইরের পরিবেশ সবসময় পরিষ্কার রাখতে হবে। রোগীরা হাসপাতালে এসে যেন স্বাস্থ্যসম্মত পরিবেশ পান, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পরিদর্শনে যেসব ঘাটতি পাওয়া গেছে, সেগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “শুধু চিকিৎসাসেবা দিলেই হবে না, রোগীদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশও নিশ্চিত করতে হবে। জেলার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন বলেন, “সিভিল সার্জন মহোদয়ের নির্দেশনা আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল চত্বর ও আশপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।”
পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন রেজিস্টার ও প্রশাসনিক কার্যক্রমও পর্যালোচনা করেন এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে হাসপাতালের পরিবেশ উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধ এবং রোগীদের সেবার মান বাড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন জেলা সিভিল সার্জন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ