ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ বির্নিমানে যুবকদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৮-৭-২০২৬ বিকাল ৫:৫৮

 জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, সারাদেশে বিদ্যামান  মাদকের ছোবল থেকে যুব সমাজ কে রক্ষা করতে হলে যুবকদের  দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলতে হবে। আমরা যদি শুধু বলি মাদক নেওয়া যাবেনা,  শুধু তাই বললে তো হবে না। তাদের জন্য বিকল্প কিছু ব্যবস্থা করতে হবে। তাদের জন্য বিকল্প ব্যবস্থা যতক্ষণ আমরা না দিতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা যুবকদের হাতকে দক্ষ কর্মীর হাতে রুপান্তর করতে পারব না। স্কিল আইটির মতো প্রতিষ্ঠান গড়ে উঠবে, সমৃদ্ধ হবে। আমাদের দক্ষ যুবশক্তি যখন গড়ে উঠবে তখন মাদকের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করতে পারব। লতিফ মাস্টার ফাউন্ডেশন যে সমস্ত প্রকল্প রয়েছে সেসব প্রকল্পের শুধু সমৃদ্ধি কামনা করছি না সব সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। শনিবার সকালে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠান স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি’র (স্কিল-আইটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি একথা বলেন। স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি’র চেয়ারম্যান সাবেক সচিব মো. ফরিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম,  ও লতিফ মাষ্টার  ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম জগলু প্রমূখ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত