৫ বছরে স্বর্ণের দাম দ্বিগুণের সম্ভাবনা
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য যেন একের পর এক নতুন রেকর্ড গড়েই চলেছে। গত কয়েক বছরে মূল্যবান এই ধাতুর দাম ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। মাঝেমধ্যে সামান্য ওঠানামা দেখা গেলেও দীর্ঘমেয়াদে এর মূল্য বৃদ্ধির প্রবণতা স্পষ্ট। ২০২০ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ১,৫৮৫ মার্কিন ডলার, আর বর্তমানে তা ৪,৫০০ ডলারেরও বেশি।
পাঁচ বছরে প্রায় দ্বিগুণ দামের সম্ভাবনা
মুদ্রাস্ফীতির প্রভাবে অর্থের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় মানুষ এমন বিনিয়োগ খোঁজেন, যা তাদের সম্পদের মূল্য ধরে রাখতে পারে। ব্যাংকে অর্থ জমা রাখলে সুদ বা মুনাফা মিললেও বর্তমানে বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার তুলনামূলকভাবে কম। ফলে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকেই বেশি ঝুঁকছেন। চাহিদা বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই এর দামও বৃদ্ধি পাচ্ছে।
ডয়চে ব্যাংকের অর্থনীতিবিদদের এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ক্রমেই তাদের স্বর্ণের মজুত বাড়াচ্ছে। বিশেষ করে চীন, রাশিয়া, ভারত ও তুরস্কের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ কিনছে। এ প্রবণতা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৮,০০০ মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা বর্তমান মূল্যের তুলনায় প্রায় দ্বিগুণ।
Parna / Parna
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার
জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন
টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম
জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার
নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই