ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মাগুরা জেলা কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত


মোস্তাফিজুর রহমান, মাগুরা photo মোস্তাফিজুর রহমান, মাগুরা
প্রকাশিত: ১৮-৭-২০২৬ বিকাল ৬:০

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, মাগুরা জেলা শাখার উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। জেলা কৃষকদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবায়েত হোসেন খান। বক্তব্য দেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, সাবেক ছাএদল সভাপতি আব্দুর রহিম এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা কৃষি, কৃষক ও সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, দেশের কৃষকই জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের অধিকার প্রতিষ্ঠা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি কৃষকদলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কৃষকদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কমিটি শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বর্ধিত সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত কৃষকদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা এবং কৃষকদের স্বার্থ রক্ষায় মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়। সভাটি দলীয় শৃঙ্খলা, ঐক্য এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন