নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু
নওগাঁবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্নের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নওগাঁ বিশ্ববিদ্যালয়। আজ শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের ঐতিহাসিক উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফলক উন্মোচন শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন।
অস্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকতা শেষে দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক বর্ণাঢ্য সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফলক উন্মোচন শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন।
অস্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকতা শেষে দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক বর্ণাঢ্য সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষা সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে নওগাঁর ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন নওগাঁ-১ আসনের মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের মোঃ এনামুল হক, নওগাঁ-৩ আসনের মোঃ ফজলে হুদা, নওগাঁ-৪ আসনের ডা: একরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের মোঃ জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-৬ আসনের শেখ মোঃ রেজাউল ইসলাম।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী, জেলা পরিষদ প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ নওগাঁর ৬টি সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যরা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আশা প্রকাশ করে বলেন, “নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করবে। গবেষণা, আধুনিক জ্ঞানচর্চা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়টি দেশসেরা ভূমিকা রাখবে।”
কর্মক্ষম জাতি তৈরি করতে শিক্ষাপ্রতিষ্ঠান করতে হবে শিক্ষা মন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ তৈরি করতে হবে কর্মক্ষম জাতি গঠনের জন্য। আমাদের দেশের জনসংখ্যা বেশি, অতএব এটিকে কাজে লাগাতে হবে। দেশে হিউজ তরুণ জনসংখ্যা।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৮ খ্রিষ্টাব্দে দেশের অর্ধেক জনসংখ্যা হবে মধ্যবয়সী কর্মক্ষম। যদি তাই হয় তাহলে আমাদের দেশে সে জন্য বিশ্ববিদ্যালয়-স্কুল-কলেজ তৈরি করতে হবে কর্মক্ষম জাতি তৈরির জন্য।
তিনি আরো বলেন, জাপান ২০৪০ প্রায় ২৫০ প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ হবে। ইতোমধ্যে ৩৩টি বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে। কোরিয়ায় বিশ্ববিদ্যালয়গলোর মার্জিন চলছে, তাদের ছাত্র নেই। তারা বিনিয়োগ করছে। আমাদের যে তরুণ জনগোষ্ঠী, তারা বিশ্ববিদ্যালয়ে যেতে চায়। এ খাতে আমাদের ইন্ডাস্ট্রি হবে শিক্ষা। এখানে আমাদের তরুণদের কাজে লাগাতে হবে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “আজ নওগাঁবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি পুরো উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক ও মেধার উন্নয়নে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলো।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী তাঁর বক্তব্যে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় নওগাঁসহ আশপাশের জেলার শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, ঘরের কাছে উচ্চশিক্ষার এমন সুযোগ সৃষ্টি হওয়ায় মেধা বিকাশের যেমন সুগম হলো, তেমনি উত্তরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো।
এমএসএম / এমএসএম
খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা : মায়ের পর এবার বাবা গ্রেপ্তার
চুনারুঘাটে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল
বাংলাদেশে সারা পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে : শিক্ষামন্ত্রী
সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: বিদ্যুৎমন্ত্রী
চার দিন ধরে বিপৎসীমার ওপরে অধিকাংশ নদ-নদীর পানি, বাড়ছে দুর্ভোগ
মান্দায় পাউবোর জমি দখল করে ধানের আড়ত নির্মাণ, উচ্ছেদের দাবিতে অভিযোগ
শাহরাস্তিতে আলোচিত মিম হত্যা: দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী
নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু
মাগুরা জেলা কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ বির্নিমানে যুবকদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে
Link Copied