শেষ টি-টোয়েন্টির আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ। তবে সেই ম্যাচে বল হাতে নিজের কোটা পূরণ করেননি পেসার নাহিদ রানা। মাত্র ২.৩ ওভার বোলিং করেন তিনি। তখনই তাকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
ম্যাচ শেষে নাহিদকে নিয়ে দুঃসংবাদ পাওয়া গেছে। তিনি মূলত চোটে পড়েছেন। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, নাহিদ পর্যবেক্ষণে রয়েছেন। আর গত ম্যাচে এ কারণেই বোলিং শেষ করতে পারেননি। আজ শনিবার জানা গেল শেষ টি-টোয়েন্টি ম্যাচেও থাকছেন না নাহিদ রানা। ইনজুরির কারণে বিশ্রামে রাখতেই এ সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।
গতকাল ফিজিও বায়েজিদ বলেছিলেনন, 'নাহিদ রানা আজকের খেলায় লেফট সাইড স্ট্রেইনের কথা জানিয়েছে। তারপর আমরা ওকে আর বল করতে দেইনি। আগামীকাল পর্যন্ত ওকে পর্যবেক্ষণ করা হবে। আমার কাছে মনে হচ্ছে ওর সাইড স্ট্রেইন হয়েছে। কাল সকালের পর সিদ্ধান্ত নিব স্ক্যান করব কি করব না। ওর মাঠে ফিরতে কয়দিন লাগতে পারে পরবর্তীতে জানানো হবে।'
দ্বিতীয় ম্যাচে ২.৩ ওভার বল করে ১৫ রান খরচায় ব্রায়ান বেনেটের উইকেট শিকার করেন নাহিদ রানা। আগের ম্যাচে মাত্র ২৬ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট।
Parna / Parna
মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল