রোহিতের অবসরের গুঞ্জন নিয়ে যা জানা গেল
টি-২০ ও টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত শর্মা। কেবল ওয়ানডেতেই এখনও জাতীয় দলের সঙ্গে আছেন তিনি। শেষ ওয়ানডে মানে জাতীয় দলের সঙ্গে তার যাত্রার ইতি হওয়া। কিন্তু বিসিসিআই তার অবসরের গুঞ্জন উড়িয়ে দিলো।
বোর্ড সচিব দেবজিত সাইকিয়া বলেছেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি।
সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে অনেক জল্পনা চলছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, লর্ডসে রোববারের ম্যাচটি রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ হবে, এমন কোনো আলোচনা হয়নি।’
বিসিসিআই সচিব স্পষ্ট করে জানিয়ে দেন যে, ভারতের ওয়ানডে পরিকল্পনায় এখনও রোহিত গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, ‘রোহিত ভারতীয় ওয়ানডে দলের নিয়মিত সদস্য এবং যতদিন তিনি দলের পরিকল্পনার অংশ থাকবেন, ততদিন দেশের প্রতিনিধিত্ব করে যাবেন। অন্য কথায়, লর্ডসের ওয়ানডে ম্যাচটি তার শেষ ম্যাচ নয়।’
ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কার্ডিফে ৪৭ বলে ২৬ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। সেই ম্যাচের পর থেকেই রোহিতের অবসরের গুঞ্জন বাতাসে ভাসা শুরু করে।
Parna / Parna
মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল