ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, বিচারের দাবিতে বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ বিকাল ৭:২১

ময়মনসিংহের গৌরীপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় সাদির মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে শনিবার (১৮ জুলাই) দুপুরে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আহত সাদির মিয়া গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের কাঁচামাল ব্যবসায়ী হযরত মিয়ার কাছ থেকে চার বছর আগে ৩০ হাজার টাকা ধার নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শান্ত পণ্ডিত। পরে তিনি ১৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি।

গত ১৫ জুলাই হযরত মিয়া বকেয়া টাকা চাইলে শান্ত পণ্ডিতের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার রাতে শান্ত পণ্ডিত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হযরতের দোকানে হামলা চালায় বলে অভিযোগ করেন স্বজনরা। সে সময় হযরত দোকানে না থাকায় তার বড় ভাই সাদির মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে স্থানীয় ব্যবসায়ীরা গৌরীপুর শহরে বিক্ষোভ মিছিল বের করেন এবং প্রতিবাদ সমাবেশ করেন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আহতের বড় ভাই আব্দুর কাদির বলেন, ‘পাওনা টাকা চাওয়ায় শান্ত পণ্ডিত দলবল নিয়ে আমার ভাইয়ের দোকানে হামলা চালিয়েছে। হযরতকে না পেয়ে নিরপরাধ সাদিরকে কুপিয়ে জখম করেছে।আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা শান্ত পণ্ডিতের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Parna / Parna

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়