ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ বিকাল ৭:২৬

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সজীব মাতুব্বর (১৯) নামে এক যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

শনিবার (১৮ জুলাই) বিকালে থানা পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার (১৭ জুলাই) উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সজীব মাতুব্বর একই এলাকার আব্দুল হাই মাতুব্বরের ছেলে। 

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে পাঁচ বছর বয়সি ওই ভুক্তভোগীকে একটি দোকানের সামনে থেকে বিস্কুট ও চানাচুরের প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত ভিটায় নিয়ে ধর্ষণচেষ্টা চালায় সজিব। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয় জনতা সজীবকে এলাকায় দেখতে পেয়ে আটক করে কালকিনি থানা পুলিশের কাছে সোপর্দ করে।  

এদিকে ঘটনাটিকে সম্পূর্ণ সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্তের পরিবার। অভিযুক্ত সজীবের মা রনিত বেগম বলেন, আমার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ওই শিশুটি আমার আপন ভাইয়ের মেয়ে। তবে তাদের সঙ্গে আমাদের পারিবারিক শত্রুতা রয়েছে, যার জেরে এ মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। মেয়েটি খুবই ছোট, সে নিজেই আমার ছেলের পেছনে পেছনে গিয়েছিল। আমার ছেলে নির্দোষ। 

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম জানান, ধর্ষণচেষ্টার অভিযোগ এনে স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

Parna / Parna

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়