কাজী নজরুল শুধু বাংলাদেশের নন, সমগ্র বাঙালি জাতির অহংকার
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের নন, সমগ্র বাঙালি জাতির অহংকার। তার রচিত রণসংগীত ‘চল চল চল’ বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১১টি দেশে পরিবেশিত হয়। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান ও ইরান সহ বিভিন্ন দেশে এ গান আজও অনুপ্রেরণার উৎস হিসেবে সমাদৃত।
শনিবার (১৮ জুলাই) বেলা ১২টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, নজরুল কেবল আমাদের গর্ব নন, তিনি মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার। নজরুলের সাহিত্য, সংগীত ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে রাজশাহীতে প্রতিষ্ঠিত ‘নজরুল ভিলেজ’ গবেষণা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের নতুন কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ প্রতিষ্ঠার মাধ্যমে নজরুল গবেষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্ম জাতীয় কবির সাহিত্য, সংগীত ও দর্শনের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে। প্রকল্পের সব কাজ শেষ হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজশাহীতে এনে এর আনুষ্ঠানিক উদ্বোধনের উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ‘নজরুল ভিলেজ’ প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন ভূমিমন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, ‘নজরুল ভিলেজ’ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎস থেকে ২৫ লাখ টাকার তহবিল সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ‘নজরুল মঞ্চ’ নির্মাণে ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্প এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং এখানে কোনো বহুতল ভবন নির্মাণ করা হবে না। এখানে যেকোনো ব্যক্তি বা সাংস্কৃতিক সংগঠন নাটক, পালাগান, আবৃত্তি, সংগীত পরিবেশনসহ নজরুল সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ধারার চর্চা করতে পারবে।
Parna / Parna
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত