ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে যাওয়া প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়েছেন।
লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর সাইফুল ইসলাম সাদ (২৪) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের ‘সাইফুল গ্যালারি’ নামের একটি কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
আখাউড়া রেলওয়ে থানার পুলিশ জানায়, শনিবার বিকেলে সাইফুল ইসলাম একটি প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে ফিরছিলেন।
সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা সাইফুল ইসলাম ও চালক গুরুতর আহত হন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনে আটকে পড়েছিল। এ সময় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Parna / Parna
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত