ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কিশোর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ রাত ৮:১২

নরসিংদীর রায়পুরায় মামাবাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে দীপু সরকার (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দীপু সরকার উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে এবং স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে তিনজন সমবয়সী কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে সে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় দীপু।

সঙ্গে থাকা অন্য কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দীপুর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযান সমাপ্ত ঘোষণা করে ডুবুরি দল ফিরে গেছে।চান্দেরকান্দি এলাকার মাসুম রানা জানান, দীপু অন্য কিশোরদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিল। এ সময় সে সাঁতরে একটি বাঁশের সাঁকো কাছে পৌঁছায়। সেখান থেকে পুনরায় সাঁতরে ঘাটে ফিরে আসার সময় স্রোতে তলিয়ে যায়। ডুবুরি অভিযান চালিয়ে দীপুর সন্ধান পাননি। আগামীকাল আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

হাইরমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বলেন, ‘মামাবাড়িতে বেড়াতে এসে অন্য ছেলেদের সঙ্গে মনিপুরা ঘাটে গোসল করতে নেমে দীপু নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।’

এদিকে, গত দুই দিনে নরসিংদীর রায়পুরা উপজেলায় পানিতে ডুবে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় চার মাদরাসা শিক্ষার্থী এবং শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

একের পর এক পানিতে ডুবে প্রাণহানির ঘটনায় উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Parna / Parna

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়