টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে রংপুর-কাকিনা আঞ্চলিক সড়কে ভয়াবহ ধস দেখা দিয়েছে। সড়কের অন্তত ৫০টি ছোট-বড় স্থানে পিচঢালা অংশের নিচের মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে।
রংপুর-কাকিনা সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল
সরেজমিন দেখা যায়, দ্বিতীয় তিস্তা সেতুর উত্তর প্রান্ত থেকে মিলনবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কের নিচের মাটি ধসে গিয়ে বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও সড়কের এক পাশ ভেঙে নিচে নেমে গেছে, আবার কোথাও ইটের সলিং ও মাটি পাশের খাদে পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কয়েক দিনের বৃষ্টিতে রাস্তার নিচের মাটি সরে গিয়ে বড় বড় গর্ত হয়েছে। গত বুধবার একটি মোটরসাইকেল গর্তে পড়ে চালকের পা ভেঙে যায়।
পথচারী আব্দুল বারী বলেন, রাস্তাটির অবস্থা খুবই ভয়াবহ। বৃষ্টির সময় গর্ত দেখা যায় না। বিশেষ করে রাতে চলাচল করতে খুব ভয় লাগে। দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, এটি রংপুর ও লালমনিরহাট অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ এই পথে চলাচল করেন। দ্রুত সংস্কার না হলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী জয়া স্যানালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার বলেন, সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য এলজিইডিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরুর অনুরোধ জানানো হয়েছে।
Parna / Parna
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত