ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ রাত ৮:১৬

মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে বরগুনার বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি দুটি ফেরিঘাটের সংযোগ সড়ক ও গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যাত্রী ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বড়ইতলা ফেরিঘাট নদীর জোয়ারের পানিতে ফেরিঘাটের উভয় পাশের সংযোগ সড়ক তলিয়ে গেছে। ফলে পানি পেরিয়ে যাত্রীদের ফেরি ও খেয়ায় উঠতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি বিপৎসীমার প্রায় ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি আরও বাড়লে বেড়িবাঁধের বাইরের বসতঘরগুলোও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী, বরইতলা, ডালভাঙ্গা, বদরখালী ইউনিয়নের বাওয়ালকার এবং পাথরঘাটা উপজেলার বাইনচটকি এলাকার চরাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

এ ছাড়া বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কয়েকটি স্থানে বেড়িবাঁধ উপচিয়ে পানি প্রবেশ করেছে। নদীর পানি যদি আরও বৃদ্ধি পায় তাহলে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের বসতঘর পানিতে প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

Parna / Parna

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা