ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ট্রাকের ধাক্কায় উল্টে গেল সিএনজি, বিএনপি নেত্রী আহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ রাত ৮:২৩

কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের গুঞ্জর এলাকায় কামাল চেয়ারম্যানের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দেবীদ্বার পৌর বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন ভুলু পাঠান জানান, দুর্ঘটনায় সুফিয়া বেগম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং হাসপাতালে নেওয়ার সময় তিনি অচেতন ছিলেন। সিটি স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বিএনপি নেতা এআর আহমেদ জানান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার উপস্থিতিতে চান্দিনায় অনুষ্ঠিত বিএনপির একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সুফিয়া বেগম। অনুষ্ঠান শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের গুঞ্জর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

প্রসঙ্গত, সুফিয়া বেগম সম্প্রতি ঘোষিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক।

 
এ ছাড়া তিনি কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এবং দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

 

Parna / Parna

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা