ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো সাসটেইনাবিলিটি সামিট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ রাত ৮:৩৯

দায়বদ্ধতাকে কার্যকর প্রভাব এবং কমপ্লায়েন্সকে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণে রূপান্তরের আহ্বান জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সাসটেইনেবিলিটি সামিট ২০২৬। শনিবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের আয়োজনে এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে অনুষ্ঠিত সামিটটির এটি চতুর্থ আসর। সম্মেলনটি আয়োজনের সহযোগিতায় ছিল আকিজ বশির গ্রুপ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি), প্রাণ-আরএফএল গ্রুপ এবং বিজিএমইএ।
দিনব্যাপী আয়োজনে দেশের শীর্ষ ব্যবসায়ী, নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা টেকসই ও দায়িত্বশীল ব্যবসা নিয়ে মতবিনিময় করেন। সম্মেলনে তিনটি কী-নোট সেশন, দুটি প্যানেল আলোচনা, তিনটি ইনসাইট সেশন, দুটি কেস স্টাডি, একটি এক্সপার্ট ডিপ ডাইভ এবং একটি পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, টেকসইতা এখন আর বছরে একবার আলোচনার বিষয় নয়; এটি প্রতিটি প্রতিষ্ঠানের মূল কৌশলের অংশ হওয়া উচিত। তিনি বলেন, বাংলাদেশ যখন এসডিজি বাস্তবায়ন এবং এলডিসি উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে, তখন দায়িত্বশীল ব্যবসা আর বিকল্প নয়, বরং প্রতিযোগিতামূলক সক্ষমতার ভিত্তি।
সামিটের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান Sustainable Finance: Mobilizing Capital for Bangladeshs Green Transition শীর্ষক কী-নোট বক্তব্যে সবুজ অর্থায়ন ও পুঁজিবাজারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ভার্চুয়াল কী-নোট সেশনে অংশ নেন নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের প্রফেসর এমেরিটাস ফিলিপ কটলার এবং কানাডার রিসেইন্ট সাসটেইনেবিলিটি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খালিদ হাসান। তারা উদ্দেশ্যনির্ভর ব্যবসা ও দীর্ঘমেয়াদি টেকসই মূল্য সৃষ্টিতে ব্র্যান্ডের ভূমিকা তুলে ধরেন। এছাড়া হিন্দুস্তান ইউনিলিভার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শ্রামন ঝা তাঁর বক্তব্যে বলেন, টেকসইতা এখন ব্যবসার প্রান্তিক বিষয় নয়; বরং এটি প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক সক্ষমতার অন্যতম চালিকাশক্তি।
সম্মেলনে আরও বক্তব্য দেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহতাবা মহেজাবীন, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, এসএই লজিস্টিকস (স্বপ্ন)-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট বিদ্যা অমৃত খান, ডিবিএল গ্রুপের প্রধান সাসটেইনেবিলিটি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল্লাহ, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, ব্র্যাকের সিনিয়র পরিচালক কে এ এম মোরশেদ এবং ইউনেস্কো চেয়ার প্রফেসর ড. মোহাম্মদ নুরুন্নবীসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা।
আলোচনায় ব্যবসায়িক কৌশলে টেকসইতা সংযোজন, ইএসজি (ESG) রিপোর্টিং, কার্বন মার্কেট, দায়িত্বশীল সাপ্লাই চেইন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অবস্থান নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। 
সমাপনী পলিসি ডায়ালগে অংশগ্রহণকারীরা একমত হন যে, দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ ভবিষ্যতের ব্যবসায়িক সাফল্যের অপরিহার্য শর্ত। একই সঙ্গে জাতীয় এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান জানানো হয়। দিনব্যাপী আয়োজনের শেষপর্বে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস গালা অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ, সমাজ ও অর্থনীতিতে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করা বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

 

Aminur / Aminur

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম

জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার

নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই

আলোচনা ছাড়াই এক বছরে বিকডার তিন দফা চার্জ বৃদ্ধি