ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ রাত ৯:২০

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহের বাসিন্দা অলক চন্দ্র মিত্রকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত অলক চন্দ্র মিত্র (৩৭) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ফুলপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের পুরাতন কালী মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করতেন।

‎অভিযোগে বাদী জানান, ২০২০ সালে অলকের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে এবং সর্বশেষ গত ১০ জুলাই ২০২৬ সন্ধ্যায় সিএনজি স্ট্যান্ডসংলগ্ন একটি ভাড়া বাসায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত। পরে বিয়ের জন্য চাপ দিলে অলক বিয়ে করতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার এবং কয়েকজন লোক নিয়ে ক্ষতির হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। পরে শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে অভিযান চালিয়ে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের পুরাতন কালী মন্দিরসংলগ্ন একটি বাসা থেকে অভিযুক্ত অলক চন্দ্র মিত্রকে গ্রেফতার করে পুলিশ।

‎মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা