ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাট শহরের গাজী সাহেবের দরগাহ’র বেদখল হওয়া সরকারী খাস খতিয়ানভুক্ত সম্পত্তি উদ্ধারের দাবীতে মানববন্ধন


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৮-৭-২০২৬ রাত ১১:৫৫

বাগেরহাট শহরের প্রান কেন্দ্র  বনিক পট্রিতে অবস্থানরত গাজী কালুর দরগাহ’র খাস-খতিয়ানভুক্ত সরকারী সম্পত্তি উদ্ধারের দাবীতে মানববন্ধন কর্মসুচী করা হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে বাগেরহাট প্রেসক্লাবের সামনে রাস্তায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন গাজী সাহেবের দরগাহ”র খাদেম ও ভক্তবৃন্দ। মানববন্ধন চলাকালে দরগাহ’র প্রধান খাদেম জামাল হাওলদার বলেন, একজন খাদেম হিসাবে  আমি ও অন্যান্য ভক্তরা দরগাহ দেখাশুনা করে আসছি। এর আগে আমার পিতা এ দরগাহ’র  প্রধান খাদেম ছিলেন।  আর গাজীর দরগাহর সম্পত্তির মালিক সরকার এবং খাস খতিয়ান ভুক্ত। অথচ সরকারী এ সম্পত্তি সবার অজান্তে অনৈতিকভাবে বাগেরহাট শহরের চিহ্নিত ভুমি জালিয়াত চক্র নানা ষড়যন্ত্র করে ব্যাক্তি মালিকানায় রেকর্ড করে নিয়েছে বলে জানতে পারি। এ অবস্থায় দরগাহ’র খাদেম হিসাবে আমি ও অন্যান্য ভক্তবৃন্দ এ সম্পত্তির কাগজপত্র খোঁজ করে দেখি বাগেরহাট পৌরসভাধিন জে,এল ১৫৬ হাল ১৫২ নং সরুই মৌজার সি.এস ৭৯৭ এবং এস, এ ৭০১ নং খতিয়ানের রেকর্ডিয় মালিক ছিল পুর্নচরন দিং। তৎকালীন সময়ে তিনি এ সম্পত্তি রেখে ভারতে চলে যান। ফলে উক্ত সম্পত্তি সরকারের খাস খতিয়ানে অন্তরভুক্ত হয়। যার রেকর্ড পত্র অনুযায়ী  বাস্তবাড়ী এবং গাজী সাহেবের দরগাহ হিসাবে ব্যবহ্নত হয়। রেকর্ড অনুযায়ী গাজীর দরগাহ’র যাতায়াত পথ, গাজী সাহেবের মসজিদ, খাদেমের ঘর, খানকা ঘর রয়েছে। যার বর্তমান রেকর্ড বাংলাদেশ সরকারের পক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের নামে এবং দখল স্বত্তে দেখাশুনার ভার খাদেম  ইউসুফ আলীর। অথচ, সরকারী খাস খতিয়ানভুক্ত গাজী কালুর দরগাহ ও মসজিদের দখলীয় সম্পক্তি থেকে জমি জালিয়াত চক্রের হোতা ভুমি বিষয়ের আইনজীবি  মররহুম এনামুল হক (বেচে থাকাকালীন) ও উত্তম কুমার গোঁপনে সেটেলমেন্ট অফিসের দুর্নীতিবাজ কর্মচারী আনোয়ারসহ ঘুষখোরদের ম্যানেজ করে খাস জমি ব্যাক্তি মালিকানায় রেকর্ড করে নেয়। বিষয়টি ২০১৫ সালে  জানাজানি হলে গাজী কালুর দরগাহ মসজিদ কমিটির তৎকালীন সভাপতি আলহাজ¦ আনসার উদ্দিন নেছারী ২০১৫ সালে বাগেরহাট জেলা প্রশাসক বরাবরে আবেদন করে বিষয়টি অবহিত করেন। জেলা প্রশাসক এ ঘটনা তাৎক্ষনিক আমলে নিয়ে সদর ইউএনও কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। কিন্তু জালিয়াত চক্রের চক্রান্তে আইনের যথাযত প্রয়োগ বাধাগ্রস্থ হওয়ায় খাস খতিয়ানের এ সম্পত্তি উদ্ধার হয়নি। এক পর্যায়ে আমি জামাল হাওলাদার গত ১৫/০৬/২০২২ তারিখ গাজীর দরগাহ’র খাস খতিয়ানভুক্ত সম্পত্তি  উদ্ধারে সরকারের পক্ষে জেলা প্রশাসক বরাবরে আবেদন করি।  কিন্তু আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকায় অজ্ঞাত কারনে জেলা প্রশাসনও খাস জমি উদ্ধারে কোন ভুমিকা রাখেন নাই। এ বিষয় নিয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার, বাগেরহাট জেলা প্রশাসক, খুলনা বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশন, ভুমি অধিদপ্তর বরাবর অভিযোগ দেয়া হয়েছে। অথচ কোন সুরাহা হয় নাই। তাই বিগত সময়ে বাগেরহাট জেলা শহরের বনিকপট্রির গাজী কালুর দরগাহসহ সরকারী খাস খতিয়ানের বিভিন্ন দাগের সম্পত্তি উদ্ধার পুর্বক জনস্বার্থে মসজিদের অনুকুলে দেওয়ার  দাবীতে এ মানববন্ধন কর্মসুচীর আয়োজন করেছি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত