ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ১১:১০

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রিমিয়াম আয় বৃদ্ধি এবং বিমা দাবি (নেট ক্লেইম) কমে যাওয়ার ফলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৯ শতাংশ বেড়েছে।

রোববার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৬১ পয়সা বা প্রায় ৩৯ শতাংশ।

অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৯৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪০ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৫৮ পয়সা বা ১৪৫ শতাংশ।

গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৮৬ পয়সা।

কোম্পানির মতে, আলোচ্য সময়ে প্রিমিয়াম আয় বৃদ্ধি এবং নেট ক্লেইম কমে যাওয়ায় মুনাফা বেড়েছে। এছাড়া ব্যতিক্রমী ক্ষতি সংরক্ষণ এবং বিনিয়োগ মূল্য ওঠানামা সংরক্ষণ বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) উন্নত হয়েছে। একই সঙ্গে প্রিমিয়াম আয় ও প্রিমিয়াম আমানত বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহও (এনওসিএফপিএস) আগের বছরের তুলনায় বেড়েছে।

Parna / Parna

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটিতে না দেওয়ার সিদ্ধান্ত

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম

বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার

শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ