ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে শীর্ষে এমবাপ্পে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ১১:১৭

গোলবন্যা, হ্যাটট্রিক আর বিশ্বরেকর্ড—ফুটবল বিশ্বকাপ ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো মিয়ামি স্টেডিয়াম। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত এক সমাপ্তি টেনেছে থমাস টুখেলের শিষ্যরা। 

বুকায়ো সাকার চোখ ধাঁধানো হ্যাটট্রিকে চড়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নিল থ্রি লায়ন্সরা। তবে ইংল্যান্ডের এই জয়োৎসবের রাতেও ফুটবল ইতিহাসের পাতায় নিজের নাম নতুন করে লিখিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। 

ম্যাচে জোড়া গোল করার মধ্য দিয়ে লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন নিজের করে নিয়েছেন এমবাপ্পে। বিশ্বমঞ্চে এখন তার মোট গোলসংখ্যা ২২টি। 

ম্যাচের প্রথমার্ধ কিছুটা শান্তভাবে কাটলেও দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল নাটক। ম্যাচের ৪৮ মিনিটে এমবাপ্পে তার প্রথম গোলটি করে ফ্রান্সকে ম্যাচে ফেরান। এরপর ৬৬ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করার সঙ্গে সঙ্গেই তিনি টপকে যান আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে, যিনি ২১ গোল নিয়ে এত দিন শীর্ষে ছিলেন।

রিয়াল মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকারের ঝুলিতে এখন বিশ্বকাপের গ্রুপ পর্ব, রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬, কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল—সব কটি স্তরেই গোল করার অনন্য কীর্তি রয়েছে। তবে একটি জায়গায় তার আক্ষেপ রয়েই গেছে; ক্যারিয়ারে খেলা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালের একটিতেও এখন পর্যন্ত জালের দেখা পাননি তিনি। 

গোল্ডেন বুটের জমজমাট লড়াই

ইংল্যান্ডের বিপক্ষে এই দুই স্ট্রাইকের পর চলতি বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়েও শীর্ষে চলে গেছেন এমবাপ্পে। ১০টি গোল এবং ৪টি অ্যাসিস্ট নিয়ে তিনি এখন সবার ওপরে। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সংগ্রহ ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট।

চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের শীর্ষ তালিকা:

১. কিলিয়ান এমবাপ্পে । গোল: ১০, অ্যাসিস্ট: ৪

২. লিওনেল মেসি | গোল: ৮, অ্যাসিস্ট: ৪

৩. আর্লিং হালান্ড | গোল: ৭, অ্যাসিস্ট: ০০

৪. জুড বেলিংহাম | গোল: ৭, অ্যাসিস্ট: ১

৫. হ্যারি কেইন | গোল: ৬, অ্যাসিস্ট: ১

৬. উসমান দেম্বেলে | গোল: ৬, অ্যাসিস্ট: ২ 

এমবাপ্পের এই অবিশ্বাস্য পারফরম্যান্স রোববারের (১৯ জুলাই) ফাইনাল ম্যাচটিকে আরও রূপকথার মতো করে তুলেছে। নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ৩৯ বছর বয়সি মেসির সামনে এখন কেবল আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন করার স্বপ্নই নয়, বরং এমবাপ্পেকে ছাড়িয়ে গোল্ডেন বুট ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড পুনরুদ্ধার করার কঠিন সমীকরণ। গোল্ডেন বুট নিজের করে নিতে হলে রোববারের ফাইনালে স্পেনের বিরুদ্ধে মেসিকে অন্তত ২টি গোল এবং ১টি অ্যাসিস্ট করতে হবে। 

Parna / Parna

সহজ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, সিরিজ বাংলাদেশের

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

‘ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে’— ফাইনালের আগে মেসির বার্তা

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

একজন শেফ, একটি টেপ, যেভাবে আর্জেন্টিনার হলেন মেসি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল : শিরোপা জয়ে ভূমিকা রাখতে পারে ৫ বিষয়

কে হবেন ফাইনালের নেপথ্য নায়ক?

ফাইনালের আগে মেসির বিপক্ষে যে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন স্প্যানিশ কোচ

ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবেন সিডনি সুইনি

ফাইনালের একদিন আগেই টাইমস স্কয়ার আর্জেন্টিনার দখলে

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে শীর্ষে এমবাপ্পে

সিরিজ বাঁচাতে যে একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ

ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন