ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফাইনালের একদিন আগেই টাইমস স্কয়ার আর্জেন্টিনার দখলে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ১১:২৯

নিউইয়র্কে বিশ্বের প্রায় সব দেশের মানুষের বসবাস। সেখানকার সবচেয়ে ব্যস্ত এলাকার মধ্যে অন্যতম টাইমস স্কয়ার। সেই টাইমস স্কয়ারকে শনিবার রাতে থমকে দিয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। লিওনেল মেসিদের টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালের আগে তারা উন্মাদনায় ভাসছে! 

নিউইয়র্ক সময় বিকেল আগামীকাল ৩টায় এবং বাংলাদেশ সময় আজ রাত ১টায় বিশ্বকাপের ফাইনাল। সেই ফাইনালের আগের দিন দুপুরের পর থেকেই টাইমস স্কয়ার আর্জেন্টিনার সমর্থকদের দখলে। আলবিসেলেস্তে সমর্থকদের উপস্থিতিতে রাস্তায় যানচলাচল খানিকটা ব্যাহত হয়েছে। এজন্য অনেক ব্যস্ত সময় পার করতে হয়েছে নিউইয়র্ক পুলিশকে। 

টাইমস স্কয়ার অনেক বড় জায়গাজুড়ে অবস্থিত। আর্জেন্টিনার সমর্থকরা টাইমস স্কয়ারের একেবারে কেন্দ্রে অবস্থান নেন। সেখানে আর্জেন্টিনার পতাকা, জার্সি নিয়ে সবাই গান গাইতে থাকেন। স্প্যানিশ ভাষায় সেই গানে মেসি-ম্যারাডোনা দুই জনের নামই রয়েছে। 

আর্জেন্টিনা এই বিশ্বকাপে কানসাস, ডালাস, আটলান্টায় দুটি করে ও মায়ামিতে একটি ম্যাচ খেলেছে। নিউইয়র্কে কোনো ম্যাচ খেলেনি। নিউইয়র্কের আর্জেন্টিনার সমর্থকরা অপেক্ষায় ছিলেন। ফাইনালে প্রিয় দল আসায় সবাই বেশ উচ্ছ্বসিত। তাই টাইমস স্কয়ারে যত দূর চোখ যায় ততদূর দেখা যায় আর্জেন্টিনার সমর্থকদের। স্পেনও একবার বিশ্ব চ্যাম্পিয়ন। তাদেরও সমর্থক রয়েছে অনেক। তবে তারা আর্জেন্টিনার মতো টাইমস স্কয়ারে অবস্থান নিতে পারেননি। নিউইয়র্কে ‘লিটল স্পেন’ নামক জায়গায় স্প্যানিশ সমর্থকরাও জড়ো হয়েছিল। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, সংখ্যা ও উন্মাদনায় সেটা আর্জেন্টিনাকে ছাড়িয়ে যেতে পারেনি। 

Parna / Parna

সহজ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, সিরিজ বাংলাদেশের

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

‘ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে’— ফাইনালের আগে মেসির বার্তা

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

একজন শেফ, একটি টেপ, যেভাবে আর্জেন্টিনার হলেন মেসি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল : শিরোপা জয়ে ভূমিকা রাখতে পারে ৫ বিষয়

কে হবেন ফাইনালের নেপথ্য নায়ক?

ফাইনালের আগে মেসির বিপক্ষে যে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন স্প্যানিশ কোচ

ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবেন সিডনি সুইনি

ফাইনালের একদিন আগেই টাইমস স্কয়ার আর্জেন্টিনার দখলে

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছাড়িয়ে শীর্ষে এমবাপ্পে

সিরিজ বাঁচাতে যে একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ

ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন