ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

‎টানা বৃষ্টিতে কুতুবদিয়ায় ৭ কোটির বেশি টাকার কৃষি ক্ষতি, আউশ ধান সবচেয়ে বেশি


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ৩:৫০

‎টানা বৃষ্টিতে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমি তলিয়ে গিয়ে আউশ ধান, আমনের বীজতলা ও বিভিন্ন ধরনের শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে এ ক্ষতির পরিমাণ ৭ কোটিরও বেশি টাকা।

‎কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ জানান, টানা বৃষ্টির কারণে উপজেলার ৫৮০ হেক্টর আউশ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪ হাজার ২০ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া ৭ হেক্টর আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ১ হাজার ৪৫৯ জন কৃষক ক্ষতির শিকার হয়েছেন।

‎তিনি আরও জানান, অতিবৃষ্টির কারণে ৩০ হেক্টর জমির বিভিন্ন ধরনের শাকসবজি নষ্ট হয়েছে। এতে ৯০৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

‎উপজেলা কৃষি অফিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, আউশ ধানের ক্ষতির আর্থিক মূল্য প্রায় ৫ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা এবং শাকসবজির ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ১৬ লাখ টাকা। সব মিলিয়ে কৃষি খাতে আনুমানিক ৭ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

‎এদিকে উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে ৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ