ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ স্থানীয়দের বাধা, অনিয়মের সত্যতা স্বীকার প্রকৌশলীর


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ৩:৫৮
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার একটি সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। টেকসই ও মানসম্মত সড়কের দাবিতে রোববার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে সুলতানগঞ্জ এলাকায় চলমান নির্মাণকাজে বাধা দিলে সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যায়।
পৌরসভা সূত্রে জানা গেছে, গোদাগাড়ী থানা থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ড্রেন, সড়ক ও একটি সেতু নির্মাণের কাজ চলছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান এলিজা এন্টারপ্রাইজ। বর্তমানে কাচারীপাড়া হারুনের মিল থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত অংশে সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি সিডিউল অনুযায়ী বালি ও ইটের খোয়া ব্যবহার না করে মাটি ও নিম্নমানের রাবিশ দিয়ে রাস্তার বেজ ভরাট করা হচ্ছে। এতে সড়কের স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
গাঙ্গোবাড়ী এলাকার বাসিন্দা জামিল আহমেদ বলেন, “রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে। সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না। অথচ পৌরসভার তদারকি কার্যত নেই বললেই চলে।”
 
অলকার মোড় এলাকার বাসিন্দা আবুল কাশেম বলেন, “নতুন রাস্তার চেয়ে আগের রাস্তাই ভালো ছিল। বালির পরিবর্তে মাটি ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এভাবে কাজ চললে প্রথম বর্ষাতেই রাস্তা ভেঙে যাবে। তাই আমরা মানসম্মত কাজের দাবিতে নির্মাণকাজে বাধা দিয়েছি।”
 
এ বিষয়ে গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ ও কাজে বাধা দেওয়ার বিষয়টি যৌক্তিক। ঠিকাদারকে সিডিউল অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।”
 
এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত নিম্নমানের কাজ বন্ধ করে সরকারি সিডিউল অনুযায়ী উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইউএনওর কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা