ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জুয়া প্রতিরোধ আইন ২০২৬ ও মাদক নিয়ন্ত্রণ আইন ২০২৬ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


মোস্তাফিজুর রহমান, মাগুরা photo মোস্তাফিজুর রহমান, মাগুরা
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ৪:৩

মাগুরা জেলা পুলিশের আয়োজনে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ ও মাদক নিয়ন্ত্রণ আইন ২০২৬ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

সভায় জুয়া ও মাদক সংশ্লিষ্ট বিদ্যমান আইন, শাস্তির বিধান, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং বাস্তবায়ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় জুয়া ও মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জুয়া ও মাদক সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে এবং যুবসমাজকে বিপথগামী করে তোলে। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি কার্যকর তদারকি ও নিয়মিত অভিযান জোরদার করার নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জুয়া ও মাদকবিরোধী কার্যক্রম বেগবান করতে হবে।

মাগুরা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরাসহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার