ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঘিওরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ


 ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি photo ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ৪:৪

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে মানিকগঞ্জের ঘিওরে গত শনিবার বিকেলে উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্ধোধন করা হয়েছে।  
ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামানের (মানিক) সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবির। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু কাউছার রেজা, অ্যাডঃ আব্দুল আলীম খান মনোয়ার, সাধারন সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক মামুন ভ’ইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান কুদরত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হাসান, শ্রমিক দলের সভাপতি বাবিবুর রহমান হাবিব, সেচ্চাসেবক দলের আহবায়ক মোঃ শওকত আলী খাঁন, সদস্য সচিব মোঃ সবুজ বেপারী প্রমুখ।
 শেষে প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবির উপজেলার ৭টি ইউনিয়নের সাধারন লোকজন ও দলীয় নেতাকর্মীদের মাঝে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন ।  এ সময়ে উপজেলা বিএনপি, যুবদল , ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত