ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এমপিও রক্ষায় বিভাগ বদলের চাপ,পটিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ৪:৬

চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জোরপূর্বক বিজ্ঞান বিভাগে অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়ায় এমপিও সুবিধা ধরে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এ ঘটনায় প্রতিকার চেয়ে ১৪ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ৯ শিক্ষার্থী।

অভিযোগে বলা হয়, বছরের শুরুতে তারা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হয়ে সে অনুযায়ী প্রস্তুতি নিলেও পরীক্ষার আগের দিন হঠাৎ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে আপত্তি জানালে তাদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, বিদ্যালয়টিতে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে নবম শ্রেণিতে আড়াই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত হলেও চলতি বছরের অর্ধবার্ষিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে মাত্র ১১ জন পরীক্ষায় অংশ নেয়।

সংশ্লিষ্টদের মতে, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী কমে যাওয়ায় এমপিও সুবিধা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযোগকারী এক শিক্ষার্থী বলেন, পরীক্ষার একদিন আগে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হলে তারা মানসিকভাবে ভেঙে পড়েন। তার পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় বিজ্ঞান বিভাগের অতিরিক্ত খরচ বহন করা সম্ভব নয়। তিনি আরও জানান, শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী বিভাগ নির্বাচনের স্বাধীনতা থাকলেও তাদের জোর করে বিভাগ পরিবর্তনের চেষ্টা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক অভিযোগ করে বলেন, “আমার সন্তান নবম শ্রেণির শুরুতেই নিজের পছন্দ অনুযায়ী ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হয়েছিল। কিন্তু পরীক্ষার সময় তাকে বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্র দেওয়া হয়। এ বিষয়ে আমরা প্রতিবাদ জানাতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমারসহ অন্যান্য অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।”

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন বলেন, শিক্ষার্থীদের কাউকে জোরপূর্বক বিজ্ঞান বিভাগে নেওয়া হয়নি। তাঁর দাবি, অষ্টম শ্রেণিতে মেধাতালিকায় এগিয়ে থাকা শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য কেবল উৎসাহিত করা হয়েছে। পাশাপাশি যারা বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করতে আগ্রহী, তাদের জন্য বিনামূল্যে পাঠদান এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যয়ভার বহনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এ বিষয়ে ইউএনও ফারহানুর রহমান জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গণশুনানির মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির