ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বরগুনায় সংরক্ষিত বনের গাছ কাটায়,পাঁচ আসামী জেলে


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ৪:২৮

সংরক্ষিত বনভূমিতে ঢুকে কেওড়া গাছ কাটা, মাটি খনন করে রাস্তা তৈরি এবং পাকা স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় পাঁচ অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 
রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমতলী চৌকি আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেলহাজতে পাঠানো পাঁচজন হলেন মাসুদ খা (৫০), ইউপি সদস্য শহীদ আকন (৩৫), সবুজ ফকির (৩০), কুডি মোল্লা (৫০) এবং নেকিয়ার (৩৪)।
মামলার বাদী সাকিনা বন বিটের বন কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেল। আদালতে দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৬ এপ্রিল বিকেল তিনটার দিকে নিদ্রারচর এলাকায় নিয়মিত টহলের সময় সংরক্ষিত বনভূমির ভেতরে কয়েকজনকে কেওড়া গাছ কাটতে দেখা যায়। 
একই সঙ্গে সেখানে মাটি কেটে রাস্তা তৈরি এবং ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে বসার জন্য পাকা বেঞ্চ নির্মাণের কাজও চলছিল।

বনকর্মীরা এগিয়ে যেতেই অভিযুক্তরা ‘ফরেস্টার আসছে’ বলে চিৎকার করে পাশের গ্রামে পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
পরে ঘটনাস্থল থেকে একটি কেওড়া গাছের গোড়া, ১০ দশমিক ৬৮ ঘনফুট কেওড়া গোলকাঠ, একটি করাত, একটি কোদাল এবং বেঞ্চ নির্মাণে ব্যবহৃত ইট, বালু, সিমেন্টের খালি বস্তাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। একই সঙ্গে জব্দতালিকা ও ঘটনাস্থলের খসড়া মানচিত্রও প্রস্তুত করা হয়।
বন বিভাগের অভিযোগ, অভিযুক্তরা সংরক্ষিত বনভূমি দখলের উদ্দেশ্যে মূল্যবান বনজ গাছ কেটে সরিয়ে নেওয়ার পাশাপাশি সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। এ ঘটনায় The Forest Act, 1927 (২০০০ সালে সংশোধিত)-এর ২৬(১)(খ), ২৬(১)(ঘ) ও ২৬(১এ)(ঙ) ধারায় মামলা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার