নেছারাবাদে এনসিপির পদযাত্রা’, থাকছেন হাসানাত আব্দুল্লাহ ও সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ, রাষ্ট্র সংস্কার এবং সীমান্ত সুরক্ষার দাবিতে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১৯ জুলাই) পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশের আয়োজন করেছে। বিকেল ৬টায় নেছারাবাদ উপজেলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসানাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা সজীব ভুঁইয়াসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশে তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, সীমান্ত নিরাপত্তা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখবেন।
কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় নেতারা ছারছীনা দরবার শরীফে মাজার জিয়ারত করবেন। পরে সেখান থেকে পদযাত্রার মাধ্যমে নেছারাবাদ উপজেলা চত্বরে এসে বিকেল ৬টায় অনুষ্ঠিতব্য সমাবেশে অংশ নেবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের দাবি জোরালো করা এবং সীমান্ত সুরক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
স্থানীয় এনসিপি নেতা বাকীবিল্লাহ বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং রাষ্ট্র সংস্কার ও সীমান্ত সুরক্ষার দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ করতেই এ পদযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি, নেছারাবাদের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেবেন এবং সফল করবেন।"
এদিকে কর্মসূচিকে ঘিরে নেছারাবাদ উপজেলায় দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকদের প্রত্যাশা, সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণ হবে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস