মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাস খাদে, নিহত ১
মানিকগঞ্জের সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এদুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১৫ জন।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সকালে ঢাকা মেট্রো ব-১৪-৪৩৮৮ নম্বরের সেলফি পরিবহনের একটি বাস প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা করে। এসময় বাসটি বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি বাসকে ওভারটেক করার সময় চাকা ফেটে যায় এবং বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝখানের একটি খালে পড়ে যায়। সংবাদ পেয়ে বরংগাইল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
আহতদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বাসে থাকা যাত্রীদের অভিযোগ, চালক বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির গতি নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় বাসটি সরাসরি খাদে পড়ে যায়।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বেপরোয়া গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। রেকারের সাহায্যে বাসটি উদ্ধারে কাজ চলছে।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪