শালিখায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। এরই অংশ হিসেবে মাগুরার শালিখা উপজেলায় কৃষকদের জন্য কৃষক কার্ড প্রণয়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রকৃত কৃষকদের একটি হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরি করা হবে। ভবিষ্যতে সরকারি কৃষি প্রণোদনা, কৃষি যন্ত্রপাতি, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ভর্তুকি, উন্নত বীজ, সার ও অন্যান্য কৃষিসেবা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দিতে এই তথ্যভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দেশের প্রতিটি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে নির্ধারিত একটি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ সময় কৃষকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বর, কৃষিজমির পরিমাণ ও অবস্থানসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত জানান, উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া ব্লকে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কাজে ছয়জন উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করছেন।
তিনি আরও বলেন, কৃষকদের সঠিক তথ্য প্রদান করতে হবে এবং নির্ধারিত সময়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে হবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি সহায়তা ও কৃষিসেবা নিশ্চিত করা আরও সহজ হবে।
কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করছেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন