সার নিয়ে কারসাজি করলে সোজা আইনের হাতে তুলে দিন: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “দেশের কৃষকেরা যাতে নির্বিঘ্নে কৃষিকাজ সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে সার নিয়ে কেউ কৃত্রিম সংকট তৈরি বা কোনো ধরনের কারসাজি করতে চাইলে তাদের সোজা আইনের হাতে তুলে দিতে হবে।” রবিবার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা মডেল পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জেলা প্রশাসককে এই কঠোর নির্দেশ দেন।
বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন কৃষকের মাঝে ৮ কোটি ৭৩ লক্ষ টাকার ‘কৃষি ঋণ মওকুফ সনদপত্র’ ও গাছের চারা বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক উন্নত হলে দেশের উন্নতি হবে এবং কৃষক স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে। বাংলাদেশ মূলত একটি কৃষিনির্ভর দেশ আর বর্তমান সরকার সম্পূর্ণ কৃষিবান্ধব। তাই সার নিয়ে সংকট বা কারসাজি করলে সে যে দলের, যে মতের বা যে ধর্মেরই হোক না কেন, এই ক্ষেত্রে কোনো ছাড় নেই এবং কোনো আপোষ করা হবে না।”
তিনি ঐতিহাসিকভাবে স্মরণ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে খাদ্য সংকট সফলভাবে মোকাবিলা করার লক্ষ্যে বহুমুখী কৃষি উৎপাদন পদ্ধতি প্রচলন করেছিলেন। ১৯৭৮-৭৯ সালে রাষ্ট্রনায়ক হিসেবে তিনিই প্রথম ব্যাংকিং ব্যবস্থার আওতায় স্বল্প সুদে বিনা জামানতে কৃষি ঋণ ব্যবস্থা চালু করেন এবং ১০০ কোটি টাকার স্বল্পমেয়াদি কৃষি শস্য উৎপাদন তহবিল গঠন করে বিপ্লব ঘটান। মন্ত্রী আরও উল্লেখ করেন, ১৯৯১ থেকে ১৯৯৫ সালে এই খাতে ঋণের প্রচলন ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কৃষকদের বিভিন্ন খাতে নেওয়া ৫ হাজার টাকা পর্যন্ত খেলাপি কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করেছিলেন। এরপর ২০০১ সালে বেগম খালেদা জিয়া পুনরায় সরকার গঠন করলে প্রতিটি বাড়ি হবে ক্ষুদ্র খামার—এই নীতি বিবেচনায় বিনা জামানতে গৃহপালিত পশু, হাঁস-মুরগি ও মাছ চাষের মতো খাতে কৃষি ঋণ বিতরণ প্রক্রিয়া অত্যন্ত সহজ করেন।
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে সর্বমোট ৮ কোটি ৭৩ লক্ষ টাকার কৃষি ঋণ মওকুফের সনদপত্র তুলে দেন। একই সাথে পরিবেশ সুরক্ষায় প্রতিজন কৃষকের হাতে ৫টি করে ফলজ ও বনজসহ সর্বমোট ২৯ হাজার ৪৫০টি গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হয়।
পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী। এ সময় বোদা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতিসহ বোদা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষনেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এই অনুষ্ঠান শেষে কৃষকদের অংশগ্রহণে এক আনন্দ মেলা এবং ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ