পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা, অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া (৩০) হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী ও চর জৈনকাঠী ইউনিয়নের বাসিন্দারা।
রোববার (১৯ জুলাই) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। তাদের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
নিহতের বাবা ও মামলার বাদী অলি মুন্সী বলেন, “আমার মেয়েকে যৌতুকের জন্য দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে। ঘটনার আগের রাতেও সে নির্যাতনের কথা স্বজনদের জানিয়েছিল। সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। আমি বিশ্বাস করি, আমার মেয়েকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত তানিয়ার বাবা অলি মুন্সী বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মো. কামাল খান (৪২), তার দুই মেয়ে মোসা. লিজা খান (২২) ও মোসা. লিমা খান (২০), কামাল খানের মা মোসা. আম্বিয়া (৬২) এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, যৌতুক হিসেবে তিন লাখ টাকা দাবি করে দীর্ঘদিন ধরে তানিয়ার ওপর নির্যাতন চালানো হয়। গত ১৪ জুলাই রাতে নির্যাতনের এক পর্যায়ে তাকে হত্যা করে পরদিন বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী মহল যেন তদন্তে প্রভাব বিস্তার করতে না পারে, সেদিকে প্রশাসনকে কঠোর নজর দিতে হবে।
এদিকে, পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, “মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত