কুয়াকাটায় ট্রাকচালক হানিফ ফকির হত্যা: প্রধান অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে শ্রমিক সমাজ
পটুয়াখালীর কুয়াকাটায় ট্রাকচালক হানিফ ফকিরকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বিপ্লব চন্দ্র মন্ডলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় কুয়াকাটা বাস টার্মিনাল সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
‘নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য’, মহিপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে পটুয়াখালী আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (কুয়াকাটা) এবং আলিপুর-কুয়াকাটা সমাজকল্যাণ কর্ম সেবা সংস্থাসহ বিভিন্ন সংগঠন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের মহিপুর থানা শাখার সভাপতি মো. লিটন খান। এতে বক্তব্য দেন পটুয়াখালী আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আতিকুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা হাওলাদার, সংগঠনের সম্পাদক মো. সোহেল মুন্সী এবং সমাজকল্যাণ কর্ম সেবা সংস্থার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান মুসল্লী ও সাধারণ সম্পাদক মো. লিটন হাওলাদার।
বক্তারা বলেন, "হানিফ ফকির একজন পরিশ্রমী ট্রাকচালক ছিলেন। কর্মস্থলে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি কেবল একজন শ্রমিকের মৃত্যু নয়, বরং পুরো পরিবহন শ্রমিক সমাজের নিরাপত্তার ওপর বড় ধরনের আঘাত।" তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করে অভিযুক্ত বিপ্লবের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে নিহত হানিফের স্ত্রী মোসা. সীমা বেগম তার দুই শিশু সন্তান—১৩ বছর বয়সী ছেলে মো. ইসমাইল ও ৯ বছর বয়সী মেয়ে হামিদা আক্তারকে নিয়ে উপস্থিত হন। কান্নায় ভেঙে পড়ে সীমা বেগম বলেন, "পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা আজ পথে বসেছি। আমি আমার স্বামীর হত্যাকারীর ফাঁসি চাই।" সন্তানেরাও বাবার হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়ে।
মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী অংশ নিয়ে নানা স্লোগান দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, এজাহার সূত্রে জানা যায়, ট্রাকের হেলপার বিপ্লব চন্দ্র মন্ডল পূর্ব শত্রুতার জেরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে হানিফ ফকিরকে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
Link Copied