ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মহাসড়কে উল্টো পথে গাড়ি চলাচলের বিরুদ্ধে হাটিকুমরুলে পুলিশের বিশেষ অভিযান:


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ৪:৫৯

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর  সংলগ্ন মহাসড়কে যানজট ও মারাত্মক সড়ক দুর্ঘটনা এড়াতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।

হাইওয়ে ও থানা পুলিশের যৌথ উদ্যোগে মহাসড়কে আইন অমান্য করে উল্টো পথে গাড়ি চালানো যান বাহনগুলোর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

​রবিবার ১৯শে জুলাই দুপুরে থেকে শুরু হওয়া এই অভিযানে মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। এ সময় আইন অমান্য করে উল্টো পথে আসা বেশ কিছু মোটরসাইকেল, থ্রি-হুইলার আটক ও ট্রাফিক আইনে মামলা দেওয়া হয় ।

​হাটিকুমরুল মহাসড়কটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ায় এখানে সার্বক্ষণিক যানবাহনের তীব্র চাপ থাকে। সাম্প্রতিক সময়ে কিছু অসচেতন চালক দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মহাসড়কের উল্টো পথ (রং সাইড) ব্যবহার আসছিল। এতে করে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল এবং সৃষ্টি হচ্ছিল তীব্র যানজট। সাধারণ যাত্রী ও চালকদের নিরাপত্তার স্বার্থেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

​অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল মো:সাইফুল ইসলাম খান জানান, মহাসড়কে উল্টো পথে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। আমরা চালকদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। মহাসড়কে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"

এসম উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসলাম আলী, সার্জেন্ট রাব্বি ও ট্রাফিক জিয়াউর রহমানসহ হাটিকুমরুল হাইওয়ে থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্যরা।

​এদিকে পুলিশের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয় সচেতন মহল।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত