আদালতের স্থিতাবস্থা আদেশের পরও নির্মাণ, মনপুরায় তীব্র বিতর্ক
ভোলার মনপুরা উপজেলার একটি জমি-সংক্রান্ত দেওয়ানি মামলায় বিরোধীয় সম্পত্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার বিবাদীদের ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, দেওয়ানি মামলা নং-২১/২০২৬-এর বাদী মো. হানিফ ভূঁইয়া। মামলায় বিবাদীদের মধ্যে রাজিয়া বেগমসহ আরও কয়েকজন রয়েছেন। বিরোধীয় সম্পত্তি ভোলা জেলার মনপুরা উপজেলার তৌজি নং-৩৩, জেএল নং-৬৫, মৌজা চরঙ্ঘান, এসএ খতিয়ান নং-১১৫-এর অন্তর্ভুক্ত মোট ৪.৯৫ একর জমির অংশ। এর মধ্যে এসএ দাগ নং-৯০৬ ও ১০৬৩-এর আওতাধীন মোট ৪৪ শতাংশ জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে।
আদালত হাইকোর্ট ফর্ম নং (পি)-১৩এ (Order XXXIX, Rules 1 ও 2, Code of Civil Procedure) অনুযায়ী ২০২৬ সালের ২৯ এপ্রিল অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদেশে বলা হয়, নিষেধাজ্ঞার আবেদনের বিষয়ে বিবাদীপক্ষ আপত্তি দাখিল না করা পর্যন্ত তফসিলে বর্ণিত বিরোধীয় জমিতে কোনো ধরনের পরিবর্তন, নতুন নির্মাণ, দখল পরিবর্তন কিংবা স্থিতাবস্থা নষ্ট হয়—এমন কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জমির বর্তমান অবস্থা অপরিবর্তিত রাখার নির্দেশ বহাল থাকবে।
একই সঙ্গে হাইকোর্ট ফর্ম নং (পি)-৯এ অনুযায়ী বিবাদীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নোটিশে তাদের ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে নিষেধাজ্ঞার আবেদনের বিরুদ্ধে লিখিত আপত্তি দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি দাখিল না করলে আদালত একতরফাভাবে আবেদনটির শুনানি ও নিষ্পত্তি করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া হাইকোর্ট ফর্ম নং (পি)-৫ অনুযায়ী নির্ধারিত তারিখে সকাল ১০টায় বিবাদীদের স্বশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ জারির পরও কয়েকজন ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধীয় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেছেন। এতে এলাকায় উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের দাবি, আদালতের আদেশ কার্যকর থাকা অবস্থায় এ ধরনের কর্মকাণ্ড বিচারিক নির্দেশনার পরিপন্থী।
বাদী মো. হানিফ ভূঁইয়া বলেন, “আমি প্রায় ৪০ বছর ধরে এই জমি ভোগদখলে আছি। ২০২৬ সালের ২৯ এপ্রিল ভোলা দেওয়ানি আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পাই। পরে আদালতের নির্দেশে প্রতিপক্ষ ইব্রাহিম, পিতা-মৃত রফিক, আদালতে তাদের কাগজপত্র দাখিল করেন। আদালত সেসব কাগজপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেন। এরপর আমি পুনরায় আদালতে আবেদন করলে শুনানি শেষে আদালত আবারও অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বহাল রাখেন।”
তিনি আরও বলেন, “বিষয়টি স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নকে জানালে তিনি শামসুদ্দিন মোল্লাকে দায়িত্ব দেন, যাতে বিরোধীয় জমিতে কোনো পক্ষই নতুন করে ঘর নির্মাণ করতে না পারে। কিন্তু উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ কামাল উদ্দিনের নির্দেশে ইব্রাহিম, মিলন, ফারুক ও সালাউদ্দিন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে ঘর নির্মাণ করেছেন।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম বলেন, “আমাদেরকে বিবাদী করে যে মামলা করা হয়েছে, সেই মামলায় আদালত প্রথমে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরে আমরা আদালতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করি। আদালত সেগুলো পর্যালোচনা করে আমাদের পক্ষে আদেশ দিয়েছেন। বিরোধীয় জমিটি আমাদের রেকর্ডভুক্ত সম্পত্তি। আমরা কারও জায়গায় ঘর নির্মাণ করিনি; এটি আমাদের নিজস্ব জমি।”
তবে প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় অভিযুক্ত ইব্রাহিম মুঠোফোনে সাংবাদিককে হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, “হানিফ ভূঁইয়া প্রথমে মনপুরা থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ করেন। কিন্তু অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারায় অভিযোগটি বাতিল হয়ে যায়। পরে তিনি ভোলা দেওয়ানি আদালতে মামলা দায়ের করে বিরোধীয় সম্পত্তির ওপর স্থিতাবস্থা (Status Quo) আদেশ নেন। পরবর্তীতে বিবাদীপক্ষ আদালতে তাদের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে আদালত সেগুলো পর্যালোচনা করে পূর্বে দেওয়া স্থিতাবস্থা (Status Quo) আদেশটি বাতিল করেন।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন, আদালতের আদেশ অমান্যের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, আদালতের আদেশ অমান্য এবং ঘর নির্মাণের অভিযোগগুলো সংশ্লিষ্ট পক্ষের দাবি। এসব অভিযোগের চূড়ান্ত সত্যতা ও আইনগত দায়-দায়িত্ব নির্ধারণ আদালতের বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ